Posts

অষ্টবক্রের কলকাতা ভ্রমণ

Image
ক লকাতা, এক স্বপ্নের মহানগরী। বিশাল বিশাল অট্টালিকা, বিভিন্ন রকম মানুষ, কত নামি নামি জায়গা, কত্তোকিছু! আমার কিছু প্রতিবেশী বন্ধু কোলকাতায় কাজ করে। আমারও খুব ইচ্ছা, আমিও কোলকাতা যাবো একদিন। বাবাকে একদিন বললাম- "বাবা একদিন কোলকাতা নিয়ে যাবে? কোনোদিন তো যাইনি.." উত্তর এলো "কি দরকার?.. অনেক টাকার ব্যাপার..সময় নষ্ট..আর তাছাড়া গিয়ে কোথাও তো উঠতে হবে'। বুঝলাম যাওয়া হবে না। মনে মনে বললাম- "ঠিক আছে, আমি একাই যাবো.. তোমাকে যেতে হবে না" একদিন বেড়িয়েই পড়লাম। গন্তব্য- বন্ধুর বাড়ি। ২০১৮ সাল, তারিখটা ঠিক মনে নেই তবে গরমকাল। দুটো রুটি খেয়ে এক প্যাকেট বিস্কুট সাথে নিয়ে তিন কিলোমিটার হেঁটে রাত্রি সাড়ে আটটায় পৌঁছে গেলাম আমাদের চিত্তরঞ্জন স্টেশন। নটায় লোকাল ট্রেন আছে, সরাসরি শিয়ালদা পৌঁছে দেয়। ট্রেনটা এসে দাঁড়ালো দুই নম্বর প্লাটফর্মে, উঠে পড়লাম। এই প্রথমবার একা এতটা দুরের পথ যাবো, একটু ভয় ভয় করছিলো।এক এক বার মনে হচ্ছিল..নাহ্‌ বাড়ি ফিরে যাই, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল। একটা শিটি দিয়ে ট্রেন চলতে শুরু করল, বুকটা এবার ধকধক করছে। আসানসোল পার হলো..রানিগঞ্...